সুরা তালিকা
১. আল ফাতিহা
الفاتحة
২. আল বাকারা
البقرة
৩. আলে ইমরান
آل عمران
৪. আন নিসা
النساء
৫. আল মায়িদাহ
المائدة
৬. আল আনআম
الأنعام
৭. আল আ'রাফ
الأعراف
৮. আল আনফাল
الأنفال
৯. আত তাওবাহ্
التوبة
১০. ইউনুস
يونس
১১. হুদ
هود
১২. ইউসুফ
يوسف
১৩. আর রা'দ
الرعد
১৪. ইব্রাহীম
إبراهيم
১৫. আল হিজ্‌র
الحجر
১৬. আন নাহ্‌ল
النحل
১৭. বনী-ইসরাঈল
الإسراء
১৮. আল কাহ্‌ফ
الكهف
১৯. মারইয়াম
مريم
২০. ত্বা-হা
طه
২১. আল আম্বিয়া
الأنبياء
২২. আল হাজ্জ্ব
الحج
২৩. আল মু'মিনূন
المؤمنون
২৪. আন নূর
النور
২৫. আল ফুরকান
الفرقان
২৬. আশ শুআরা'
الشعراء
২৭. আন নাম্‌ল
النمل
২৮. আল ক্বাসাস
القصص
২৯. আল আনকাবুত
العنكبوت
৩০. আর রুম
الروم
৩১. লুকমান
لقمان
৩২. আস সিজদাহ্‌
السجدة
৩৩. আল আহ্‌যাব
الأحزاب
৩৪. সাবা'
سبأ
৩৫. ফাত্বির
فاطر
৩৬. ইয়াসীন
يس
৩৭. আছ ছাফ্‌ফাত
الصافات
৩৮. ছ্ব---দ
ص
৩৯. আয্‌-যুমার
الزمر
৪০. আল মু'মিন
غافر
৪১. হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত)
فصلت
৪২. আশ্‌-শূরা
الشورى
৪৩. আয্‌-যুখরুফ
الزخرف
৪৪. আদ-দুখান
الدخان
৪৫. আল জাছিয়াহ
الجاثية
৪৬. আল আহ্‌ক্বাফ
الأحقاف
৪৭. মুহাম্মাদ
محمد
৪৮. আল ফাত্‌হ
الفتح
৪৯. আল হুজুরাত
الحجرات
৫০. ক্বাফ
ق
৫১. আয-যারিয়াত
الذاريات
৫২. আত্ ত্বুর
الطور
৫৩. আন-নাজ্‌ম
النجم
৫৪. আল ক্বামার
القمر
৫৫. আর রহমান
الرحمن
৫৬. আল ওয়াক্বিয়াহ্‌
الواقعة
৫৭. আল হাদীদ
الحديد
৫৮. আল মুজাদালাহ্‌
المجادلة
৫৯. আল হাশ্‌র
الحشر
৬০. আল মুম্‌তাহিনাহ্‌
الممتحنة
৬১. আস সাফ
الصف
৬২. আল জুমুআহ
الجمعة
৬৩. আল মুনাফিকূন
المنافقون
৬৪. আত তাগাবুন
التغابن
৬৫. আত ত্বালাক
الطلاق
৬৬. আত তাহরীম
التحريم
৬৭. আল মুল্‌ক
الملك
৬৮. আল ক্বলম
القلم
৬৯. আল হাক্কাহ
الحاقة
৭০. আল মাআরিজ
المعارج
৭১. নূহ
نوح
৭২. আল জ্বিন
الجن
৭৩. আল মুয্‌যাম্মিল
المزمل
৭৪. আল মুদ্দাছ্‌ছির
المدثر
৭৫. আল ক্বিয়ামাহ্‌
القيامة
৭৬. আদ দাহ্‌র (আল-ইনসান)
الإنسان
৭৭. আল মুরসালাত
المرسلات
৭৮. আন্‌ নাবা
النبأ
৭৯. আন নাযিয়াত
النازعات
৮০. আবাসা
عبس
৮১. আত তাক্‌ভীর
التكوير
৮২. আল ইন্‌ফিতার
الإنفطار
৮৩. আত মুত্বাফ্‌ফিফীন
المطففين
৮৪. আল ইন্‌শিকাক
الإنشقاق
৮৫. আল বুরুজ
البروج
৮৬. আত্ ত্বারিক্ব
الطارق
৮৭. আল আ'লা
الأعلى
৮৮. আল গাশিয়াহ্‌
الغاشية
৮৯. আল ফাজ্‌র
الفجر
৯০. আল বালাদ
البلد
৯১. আশ শামস
الشمس
৯২. আল লাইল
الليل
৯৩. আদ দুহা
الضحى
৯৪. আল ইনশিরাহ
الشرح
৯৫. আত ত্বীন
التين
৯৬. আল আলাক
العلق
৯৭. আল ক্বদ্‌র
القدر
৯৮. আল বাইয়্যিনাহ
البينة
৯৯. আল যিল্‌যাল
الزلزلة
১০০. আল আদিয়াত
العاديات
১০১. আল ক্বারিয়াহ্‌
القارعة
১০২. আত তাকাছুর
التكاثر
১০৩. আল আছর
العصر
১০৪. আল হুমাযাহ
الهمزة
১০৫. আল ফীল
الفيل
১০৬. কুরাইশ
قريش
১০৭. আল মাঊন
الماعون
১০৮. আল কাউছার
الكوثر
১০৯. আল কাফিরুন
الكافرون
১১০. আন নাস্‌র
النصر
১১১. আল লাহাব
المسد
১১২. আল ইখলাস
الإخلاص
১১৩. আল ফালাক্ব
الفلق
১১৪. আন নাস
الناس
তালিকা
৩১ টি আয়াত • মাদানী

আদ দাহ্‌র (আল-ইনসান)

سُورَةُ الإِنسَانِ

যুগ (মানুষ)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
هَلْ أَتَىٰ عَلَى ٱلْإِنسَٰنِ حِينٌۭ مِّنَ ٱلدَّهْرِ لَمْ يَكُن شَيْـًۭٔا مَّذْكُورًا
মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
Has there [not] come upon man a period of time when he was not a thing [even] mentioned?
إِنَّا خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍۢ نَّبْتَلِيهِ فَجَعَلْنَٰهُ سَمِيعًۢا بَصِيرًا
আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
Indeed, We created man from a sperm-drop mixture that We may try him; and We made him hearing and seeing.
إِنَّا هَدَيْنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرًۭا وَإِمَّا كَفُورًا
আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।
Indeed, We guided him to the way, be he grateful or be he ungrateful.
إِنَّآ أَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ سَلَٰسِلَا۟ وَأَغْلَٰلًۭا وَسَعِيرًا
আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
Indeed, We have prepared for the disbelievers chains and shackles and a blaze.
إِنَّ ٱلْأَبْرَارَ يَشْرَبُونَ مِن كَأْسٍۢ كَانَ مِزَاجُهَا كَافُورًا
নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।
Indeed, the righteous will drink from a cup [of wine] whose mixture is of Kafur,
عَيْنًۭا يَشْرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًۭا
এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে।
A spring of which the [righteous] servants of Allah will drink; they will make it gush forth in force [and abundance].
يُوفُونَ بِٱلنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًۭا كَانَ شَرُّهُۥ مُسْتَطِيرًۭا
তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
They [are those who] fulfill [their] vows and fear a Day whose evil will be widespread.
وَيُطْعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسْكِينًۭا وَيَتِيمًۭا وَأَسِيرًا
তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।
And they give food in spite of love for it to the needy, the orphan, and the captive,
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَآءًۭ وَلَا شُكُورًا
তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।
[Saying], "We feed you only for the countenance of Allah. We wish not from you reward or gratitude.
১০
إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًۭا قَمْطَرِيرًۭا
আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।
Indeed, We fear from our Lord a Day austere and distressful."
১১
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ نَضْرَةًۭ وَسُرُورًۭا
অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।
So Allah will protect them from the evil of that Day and give them radiance and happiness
১২
وَجَزَىٰهُم بِمَا صَبَرُوا۟ جَنَّةًۭ وَحَرِيرًۭا
এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।
And will reward them for what they patiently endured [with] a garden [in Paradise] and silk [garments].
১৩
مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلْأَرَآئِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًۭا وَلَا زَمْهَرِيرًۭا
তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।
[They will be] reclining therein on adorned couches. They will not see therein any [burning] sun or [freezing] cold.
১৪
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَٰلُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًۭا
তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।
And near above them are its shades, and its [fruit] to be picked will be lowered in compliance.
১৫
وَيُطَافُ عَلَيْهِم بِـَٔانِيَةٍۢ مِّن فِضَّةٍۢ وَأَكْوَابٍۢ كَانَتْ قَوَارِيرَا۠
তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।
And there will be circulated among them vessels of silver and cups having been [created] clear [as glass],
১৬
قَوَارِيرَا۟ مِن فِضَّةٍۢ قَدَّرُوهَا تَقْدِيرًۭا
রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে।
Clear glasses [made] from silver of which they have determined the measure.
১৭
وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًۭا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا
তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র।
And they will be given to drink a cup [of wine] whose mixture is of ginger
১৮
عَيْنًۭا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًۭا
এটা জান্নাতস্থিত ‘সালসাবীল’ নামক একটি ঝরণা।
[From] a fountain within Paradise named Salsabeel.
১৯
۞ وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًۭا مَّنثُورًۭا
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
There will circulate among them young boys made eternal. When you see them, you would think them [as beautiful as] scattered pearls.
২০
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًۭا وَمُلْكًۭا كَبِيرًا
আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন।
And when you look there [in Paradise], you will see pleasure and great dominion.
২১
عَٰلِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌۭ وَإِسْتَبْرَقٌۭ ۖ وَحُلُّوٓا۟ أَسَاوِرَ مِن فِضَّةٍۢ وَسَقَىٰهُمْ رَبُّهُمْ شَرَابًۭا طَهُورًا
তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করোনো হবে রৌপ্য নির্মিত কংকণ এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন ‘শরাবান-তহুরা’।
Upon the inhabitants will be green garments of fine silk and brocade. And they will be adorned with bracelets of silver, and their Lord will give them a purifying drink.
২২
إِنَّ هَٰذَا كَانَ لَكُمْ جَزَآءًۭ وَكَانَ سَعْيُكُم مَّشْكُورًا
এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
[And it will be said], "Indeed, this is for you a reward, and your effort has been appreciated."
২৩
إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ ٱلْقُرْءَانَ تَنزِيلًۭا
আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।
Indeed, it is We who have sent down to you, [O Muhammad], the Qur'an progressively.
২৪
فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ ءَاثِمًا أَوْ كَفُورًۭا
অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না।
So be patient for the decision of your Lord and do not obey from among them a sinner or ungrateful [disbeliever].
২৫
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ بُكْرَةًۭ وَأَصِيلًۭا
এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন।
And mention the name of your Lord [in prayer] morning and evening
২৬
وَمِنَ ٱلَّيْلِ فَٱسْجُدْ لَهُۥ وَسَبِّحْهُ لَيْلًۭا طَوِيلًا
রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।
And during the night prostrate to Him and exalt Him a long [part of the] night.
২৭
إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمْ يَوْمًۭا ثَقِيلًۭا
নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
Indeed, these [disbelievers] love the immediate and leave behind them a grave Day.
২৮
نَّحْنُ خَلَقْنَٰهُمْ وَشَدَدْنَآ أَسْرَهُمْ ۖ وَإِذَا شِئْنَا بَدَّلْنَآ أَمْثَٰلَهُمْ تَبْدِيلًا
আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
We have created them and strengthened their forms, and when We will, We can change their likenesses with [complete] alteration.
২৯
إِنَّ هَٰذِهِۦ تَذْكِرَةٌۭ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًۭا
এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
Indeed, this is a reminder, so he who wills may take to his Lord a way.
৩০
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا
আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
And you do not will except that Allah wills. Indeed, Allah is ever Knowing and Wise.
৩১
يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًۢا
তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।
He admits whom He wills into His mercy; but the wrongdoers - He has prepared for them a painful punishment.

আদ দাহ্‌র (আল-ইনসান)

মিশারি রশিদ আল-আফাসি এর কন্ঠে

অডিওটি ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। আপনি ট্যাব পরিবর্তন করলেও শোনা যাবে।
সুরা তালিকা