অধ্যায় তালিকায় ফিরে যান
সহীহ বুখারী
৭৭/১. মহান আল্লাহর বাণীঃ ‘‘বল, ‘যে সব সৌন্দর্য-শোভামন্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন কে তা হারাম করল’?’’সূরাহ আল-আ‘রাফ ৭ঃ ৩২)
মোট ১৮৭ টি হাদিস
হাদিস নং: ৫৮৯০
সহিহ (Sahih)
حدثنا احمد بن ابي رجاء، حدثنا اسحاق بن سليمان، قال سمعت حنظلة، عن نافع، عن ابن عمر ـ رضى الله عنهما ـ ان رسول الله صلى الله عليه وسلم قال " من الفطرة حلق العانة، وتقليم الاظفار، وقص الشارب ".
৫৮৯০. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নাভির নীচের পশম কামানো, নখ কাটা ও গোঁফ ছোট করা মানুষের স্বভাব। [1] [৫৮৮৮] (আধুনিক প্রকাশনী- ৫৪৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৫৮)
নোট: [1] . পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ইসলামের মহানাবী (ﷺ) পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই তাগিদ দিয়েছেন। কোন ঈমানদার ব্যক্তি এমন হতে পারে না যে, গোসল না করার কারণে তার শরীর থেকে গন্ধ বের হবে যাতে সকলেই তাকে ঘৃণা করবে। মুখ পরিষ্কার না করার কারণে মুখ থেকে গন্ধ আসবে, মাথার চুলে জট দেখা দিবে, বড় বড় গোঁফে মুখ ঢেকে যাবে, নখগুলো হবে হিংস্র জন্তুর মত, সারা দেহে ময়লার স্ত্তপ জমবে- কোন ঈমানদার ব্যক্তি কক্ষনো এরকম হতে পারে না। সে হতে পারে না জটাজটধারী গাঁজার কলকিওয়ালা দুর্গন্ধে ভরপুর ইসলামের আদর্শ বিবর্জিত আশ্রমবাসীর মত।
হাদিস নং: ৫৮৯১
সহিহ (Sahih)
حدثنا احمد بن يونس، حدثنا ابراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة ـ رضى الله عنه ـ سمعت النبي صلى الله عليه وسلم يقول " الفطرة خمس الختان، والاستحداد، وقص الشارب، وتقليم الاظفار، ونتف الاباط ".
৫৮৯১. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি- ফিতরাত পাঁচটিঃ খাতনা করা, (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের পশম উপড়ে ফেলা। [৫৮৮৯] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৫৯)
হাদিস নং: ৫৮৯২
সহিহ (Sahih)
حدثنا محمد بن منهال، حدثنا يزيد بن زريع، حدثنا عمر بن محمد بن زيد، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال " خالفوا المشركين، وفروا اللحى، واحفوا الشوارب ". وكان ابن عمر اذا حج او اعتمر قبض على لحيته، فما فضل اخذه.
৫৮৯২. ইবনু ’উমার (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করবে- দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে।
ইবনু ’উমার (রাঃ) যখন হাজ্জ বা ’উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন। [৫৮৯৩; মুসলিম ২/১৬, হাঃ ২৫৯, আহমাদ ৪৬৫৪] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬০)
ইবনু ’উমার (রাঃ) যখন হাজ্জ বা ’উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন। [৫৮৯৩; মুসলিম ২/১৬, হাঃ ২৫৯, আহমাদ ৪৬৫৪] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬০)
হাদিস নং: ৫৮৯৩
সহিহ (Sahih)
حدثني محمد، اخبرنا عبدة، اخبرنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر ـ رضى الله عنهما ـ قال قال رسول الله صلى الله عليه وسلم " انهكوا الشوارب، واعفوا اللحى ".
عَفَوْا كَثُرُوا وَكَثُرَتْ أَمْوَالُهُمْ.
’আফাও’ অর্থ বর্ধিত করা। তাদের মাল বর্ধিত হয়েছে।
৫৮৯৩. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)। [৫৮৯২] (আধুনিক প্রকাশনী- ,৫৪৬৫ ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬১)
’আফাও’ অর্থ বর্ধিত করা। তাদের মাল বর্ধিত হয়েছে।
৫৮৯৩. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)। [৫৮৯২] (আধুনিক প্রকাশনী- ,৫৪৬৫ ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬১)
হাদিস নং: ৫৮৯৪
সহিহ (Sahih)
حدثنا معلى بن اسد، حدثنا وهيب، عن ايوب، عن محمد بن سيرين، قال سالت انسا اخضب النبي صلى الله عليه وسلم قال لم يبلغ الشيب الا قليلا.
৫৮৯৪. মুহাম্মাদ ইবনু সীরীন (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছেন? তিনি বললেনঃ বার্ধক্য তাঁকে অতি অল্পই পেয়েছিল। [৩৫৫০] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬২)
হাদিস নং: ৫৮৯৫
সহিহ (Sahih)
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ثابت، قال سىل انس عن خضاب النبي صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم فقال انه لم يبلغ ما يخضب، لو شىت ان اعد شمطاته في لحيته.
৫৮৯৫. সাবিত হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিযাব লাগানোর ব্যাপারে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিযাব লাগানোর অবস্থা পর্যন্ত পৌঁছেননি। আমি তাঁর সাদা দাড়িগুলো গুণতে চাইলে, সহজেই গুণতে পারতাম। [৩৫৫০] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৩)
হাদিস নং: ৫৮৯৬
সহিহ (Sahih)
حدثنا مالك بن اسماعيل، حدثنا اسراىيل، عن عثمان بن عبد الله بن موهب، قال ارسلني اهلي الى ام سلمة بقدح من ماء ـ وقبض اسراىيل ثلاث اصابع ـ من فضة فيه شعر من شعر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وكان اذا اصاب الانسان عين او شىء بعث اليها مخضبه، فاطلعت في الجلجل فرايت شعرات حمرا.
৫৮৯৬. ’আবদুল্লাহ ইবনু মাওহাব (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার পরিবারের লোকেরা এক পেয়ালা পানিসহ উম্মু সালামাহর কাছে পাঠাল। (উম্মু সালামাহর কাছে রক্ষিত) একটি পানির পাত্র হতে (আনাসের পুত্র) ইসরাঈল তিনটি আঙ্গুল দিয়ে কিছু পানি তুলে নিল। ঐ পাত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি চুল ছিল। কারো চোখ লাগলে কিংবা কোন রোগ দেখা দিলে, উম্মু সালামাহর নিকট হতে পানি আনার জন্য একটি পাত্র পাঠিয়ে দিত। আমি সে পাত্রের মধ্যে একবার তাকালাম, দেখলাম লাল রং-এর কয়েকটি চুল। [৫৮৯৭, ৫৮৯৮] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৪)
হাদিস নং: ৫৮৯৭
সহিহ (Sahih)
حدثنا موسى بن اسماعيل، حدثنا سلام، عن عثمان بن عبد الله بن موهب، قال دخلت على ام سلمة فاخرجت الينا شعرا من شعر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مخضوبا.
৫৮৯৭. ’আবদুল্লাহ ইবনু মাওহাব (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, (একবার) আমি উম্মু সালামাহ (রাঃ)-এর নিকট গেলাম। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি চুল বের করলেন, যাতে খিযাব লাগানো ছিল। [৫৮৯৬] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৫)
হাদিস নং: ৫৮৯৮
সহিহ (Sahih)
وقال لنا ابو نعيم حدثنا نصير بن ابي الاشعث، عن ابن موهب، ان ام سلمة، ارته شعر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم احمر.
৫৮৯৮. আবূ নু’আয়ম .... ইবনু মাওহাবের সূত্রে বর্ণনা করেছেন যে, উম্মু সালামাহ তাকে (ইবনু মাওহাবকে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাল রং এর চুল দেখিয়েছেন। [৫৮৯৬] (আধুনিক প্রকাশনী- ৫৪৬৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৫)
হাদিস নং: ৫৮৯৯
সহিহ (Sahih)
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الزهري، عن ابي سلمة، وسليمان بن يسار، عن ابي هريرة ـ رضى الله عنه ـ قال النبي صلى الله عليه وسلم " ان اليهود والنصارى لا يصبغون فخالفوهم ".
৫৮৯৯. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহূদ ও নাসারারা (চুল ও দাড়িতে) রং লাগায় না। কাজেই তোমরা তাদের উল্টো কর। [৩৪৬২] (আধুনিক প্রকাশনী- ৫৪৭০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৬)
হাদিস নং: ৫৯০০
সহিহ (Sahih)
حدثنا اسماعيل، قال حدثني مالك بن انس، عن ربيعة بن ابي عبد الرحمن، عن انس بن مالك ـ رضى الله عنه ـ انه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل الباىن، ولا بالقصير، وليس بالابيض الامهق، وليس بالادم، وليس بالجعد القطط، ولا بالسبط، بعثه الله على راس اربعين سنة، فاقام بمكة عشر سنين، وبالمدينة عشر سنين، وتوفاه الله على راس ستين سنة، وليس في راسه ولحيته عشرون شعرة بيضاء.
৫৯০০. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অতিরিক্ত লম্বা ছিলেন, না বেঁটে ছিলেন; না ধবধবে সাদা ছিলেন, আর না ফ্যাকাশে সাদা ছিলেন; চুল অতিশয় কোঁকড়ানোও ছিল না, আর সম্পূর্ণ সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে আল্লাহ তাঁকে নবুওত দান করেন। এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন। ষাট বছর বয়সকালে আল্লাহ তাঁকে মৃত্যু দান করেন। এ সময় তাঁর মাথায় ও দাড়িতে বিশটি চুলও সাদা হয়নি। [1] [৩৫৪৭] (আধুনিক প্রকাশনী- ৫৪৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৭)
নোট: [1] নাবী (ﷺ) এর জন্মের বছর, হিজরাতের বছর ও মৃত্যুর বছরসমূহকে যারা পূর্ণ বছর গণনা করেছেন তাদের মতানুযায়ী ৬৩ বছর। এবং যারাপূর্ণ ১২ মাসের বছর না হবার কারণে উক্ত বছরগুলো ছেড়ে দিয়েছেন তাদের মতানুসারে ৬০ বছর। মূলতঃ ৬৩ বছর বয়স পাওয়ার হাদীসের সাথে এ হাদীসের কোন দন্দ্ব নেই।
হাদিস নং: ৫৯০১
সহিহ (Sahih)
حدثنا مالك بن اسماعيل، حدثنا اسراىيل، عن ابي اسحاق، سمعت البراء، يقول ما رايت احدا احسن في حلة حمراء من النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. قال بعض اصحابي عن مالك ان جمته لتضرب قريبا من منكبيه. قال ابو اسحاق سمعته يحدثه غير مرة، ما حدث به قط الا ضحك. تابعه شعبة شعره يبلغ شحمة اذنيه.
৫৯০১. বারাআ’ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, লাল জোড়া কাপড় পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কাউকে আমি অধিক সুন্দর দেখিনি। (ইমাম বুখারী বলেন) আমার জনৈক সঙ্গী মালিক থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল প্রায় তাঁর কাঁধ পর্যন্ত পৌঁছত। আবূ ইসহাক (রহ.) বলেনঃ আমি বারাআ’ (রাঃ)-কে কয়েককবার এ হাদীস বর্ণনা করতে শুনেছি। যখনই তিনি এ হাদীস বর্ণনা করতেন, তখনই হাসতেন। শু’বাহ বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল তাঁর উভয় কানের লতি পর্যন্ত পৌঁছতো। [৩৫৫১] (আধুনিক প্রকাশনী- ৫৪৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৮)
হাদিস নং: ৫৯০২
সহিহ (Sahih)
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر ـ رضى الله عنهما ـ ان رسول الله صلى الله عليه وسلم قال " اراني الليلة عند الكعبة، فرايت رجلا ادم كاحسن ما انت راء من ادم الرجال، له لمة كاحسن ما انت راء من اللمم، قد رجلها، فهى تقطر ماء متكىا على رجلين، او على عواتق رجلين، يطوف بالبيت فسالت من هذا فقيل المسيح ابن مريم. واذا انا برجل جعد، قطط، اعور العين اليمنى كانها عنبة طافية، فسالت من هذا فقيل المسيح الدجال ".
৫৯০২. ’আবদুল্লাহ ইবনু ’উমার হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি এক রাত্রিতে স্বপ্নে কা’বা ঘরের সন্নিকটে এক গেরুয়া রঙের পুরুষ লোক দেখতে পেলাম। এমন সুন্দর গেরুয়া লোক তুমি কখনও দেখনি। তাঁর মাথার চুল ছিল কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত লম্বা এমন সুন্দর চুল তুমি কখনও দেখনি। লোকটি চুল আঁচড়িয়েছে, আর তাত্থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। সে দু’জন লোকের উপর ভর দিয়ে কিংবা দু’জন লোকের স্কন্ধে ভর করে কা’বা ঘর প্রদক্ষিণ করছে। আমি জিজ্ঞেস করলামঃ এ লোকটি কে? জবাব দেয়া হলোঃ ইনি মরিয়মের পুত্র ’ঈসা) মাসীহ্! অন্য আরেকজন লোক দেখলাম, যার চুল ছিল খুবই কোঁকড়ান, ডান চোখ টেরা, ফুলে উঠা আঙ্গুর যেন। আমি জিজ্ঞেস করলামঃ এ লোকটি কে? বলা হলোঃ ইনি মাসীহ্ দাজ্জাল। [৩৪৪০] আধুনিক প্রকাশনী- ৫৪৭৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৯)
হাদিস নং: ৫৯০৩
সহিহ (Sahih)
حدثنا اسحاق، اخبرنا حبان، حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس، ان النبي صلى الله عليه وسلم كان يضرب شعره منكبيه.
৫৯০৩. আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল (কখনও) কাঁধ পর্যন্ত লম্বা হতো। [৫৯০৪; মুসলিম ৪৩/২৬, হাঃ ২৩৩৮, আহমাদ ১৩৫৬৫] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭০)
হাদিস নং: ৫৯০৪
সহিহ (Sahih)
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن قتادة، عن انس، كان يضرب شعر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم منكبيه.
৫৯০৪. আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল (কখনও) কাঁধ পর্যন্ত লম্বা হতো। [৫৯০৩] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭১)
হাদিস নং: ৫৯০৫
সহিহ (Sahih)
حدثني عمرو بن علي، حدثنا وهب بن جرير، قال حدثني ابي، عن قتادة، قال سالت انس بن مالك ـ رضى الله عنه ـ عن شعر، رسول الله صلى الله عليه وسلم فقال كان شعر رسول الله صلى الله عليه وسلم رجلا، ليس بالسبط، ولا الجعد، بين اذنيه وعاتقه.
৫৯০৫. ক্বাতাদাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মধ্যম ধরনের ছিল- না একেবারে সোজা, না বেশি কোঁকড়ানো। আর তা ছিল দু’কান ও দু’কাঁধের মাঝ পর্যন্ত। [৫৯০৬] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭২)
হাদিস নং: ৫৯০৬
সহিহ (Sahih)
حدثنا مسلم، حدثنا جرير، عن قتادة، عن انس، قال كان النبي صلى الله عليه وسلم ضخم اليدين، لم ار بعده مثله، وكان شعر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رجلا، لا جعد، ولا سبط.
৫৯০৬. আনাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মাংসে পূর্ণ ছিল। তাঁর পরে আমি কোন লোককে এমন দেখিনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছিল মাঝারি রকমের, অধিক কোঁকড়ানোও না, অধিক সোজাও না। [৫৯০৫] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৩)
হাদিস নং: ৫৯০৭
সহিহ (Sahih)
حدثنا ابو النعمان، حدثنا جرير بن حازم، عن قتادة، عن انس ـ رضى الله عنه ـ قال كان النبي صلى الله عليه وسلم ضخم اليدين والقدمين حسن الوجه، لم ار بعده ولا قبله مثله، وكان بسط الكفين.
৫৯০৭. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা ও দু’ পা ছিল মাংসপূর্ণ। তাঁর আগে ও তাঁর পরে আমি তাঁর মত অপর (কাউকে এত অধিক সুন্দর) দেখিনি। তাঁর হাতের তালু ছিল চওড়া। [৫৯০৮, ৫৯১০, ৫৯১১] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৩)
হাদিস নং: ৫৯০৮
সহিহ (Sahih)
حدثني عمرو بن علي، حدثنا معاذ بن هانى، حدثنا همام، حدثنا قتادة، عن انس بن مالك،. او عن رجل، عن ابي هريرة، قال كان النبي صلى الله عليه وسلم ضخم القدمين، حسن الوجه، لم ار بعده مثله.
৫৯০৮-৫৯০৯. আনাস ও আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’ পা ছিল মাংসপূর্ণ। চেহারা ছিল সুন্দর। আমি তাঁর পরে তাঁর মত কাউকে দেখিনি। [৫৯০৭] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৪)
হাদিস নং: ৫৯০৯
সহিহ (Sahih)
حدثني عمرو بن علي، حدثنا معاذ بن هانى، حدثنا همام، حدثنا قتادة، عن انس بن مالك،. او عن رجل، عن ابي هريرة، قال كان النبي صلى الله عليه وسلم ضخم القدمين، حسن الوجه، لم ار بعده مثله.
৫৯০৮-৫৯০৯. আনাস ও আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’ পা ছিল মাংসপূর্ণ। চেহারা ছিল সুন্দর। আমি তাঁর পরে তাঁর মত কাউকে দেখিনি। [৫৯০৭] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৪)